IPH Alumni Association
Institute of Public Health — Alumni Network
Institute of Public Health, Dhaka, Bangladesh
ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (IPH) অ্যালামনাই অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী ও পরিচালনা কমিটি (২০২৫-২০২৭)
ইনস্টিটিউট অব পাবলিক হেলথ আমাদের দেশের জনস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমরা শুধু জ্ঞান ও দক্ষতার বাহক নই— আমরা জনস্বাস্থ্য উন্নয়নের এক দায়িত্বশীল অংশীদার। সেই লক্ষ্যকে আরও সুসংহত করতে আমরা আজ ১৯/১১/২০২৫ ইং তারিখে এলামনাই এসোসিয়েশন কমিটি গঠন করার উদ্দেশ্যে জুম মিটিং এর মাধ্যমে সবাই একত্রিত হয়েছি।
কমিটি গঠনের এই মুহূর্তে আমাদের প্রত্যাশা—এলামনাই এসোসিয়েশন হবে একটি সক্রিয়, স্বচ্ছ ও গতিশীল প্ল্যাটফর্ম, যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা অভিজ্ঞতা বিনিময়, পেশাগত উন্নয়ন, গবেষণা, এবং জনস্বাস্থ্যের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করবে। প্রতিষ্ঠান ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে আমাদের যৌথ উদ্যোগ আরও শক্তিশালী হবে—এই বিশ্বাস আমরা ধারণ করি।
যারা নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করবেন, তারা নিষ্ঠা, সততা, নেতৃত্বগুণ এবং সহযোগিতার মনোভাব নিয়ে এসোসিয়েশনের কর্মকাণ্ডকে এগিয়ে নেবেন—এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি, সকলের মতামত, পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমে একটি কার্যকর ও সমন্বিত কমিটি গঠিত হবে।
আসুন, আমরা ঐক্য, পেশাদারিত্ব ও জনস্বাস্থ্য উন্নয়নের অঙ্গীকার নিয়ে ইনস্টিটিউট অব পাবলিক হেলথ এলামনাই এসোসিয়েশনকে আরও শক্তিশালী এবং প্রাণবন্ত করে তুলতে হাতে হাত মেলাই।
ইনস্টিটিউট অব পাবলিক হেলথ এলামনাই এসোসিয়েশন কমিটি গঠনের লক্ষ্যে আজকের এই জুম মিটিং এ উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিম্ন উল্লেখিত ৩ (তিন) সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৭ (সাতাশ) সদস্য বিশিষ্ট ইনস্টিটিউট অব পাবলিক হেলথ এলামনাই এসোসিয়েশন কমিটি গঠন করা হয়।
🏛️ ৩ (তিন) সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ (Advisory Council)
- প্রধান উপদেষ্টা : পরিচালক, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, মহাখালী, ঢাকা (পদাধিকার বলে)।
- উপদেষ্টা : হেড, একাডেমি উইং, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, মহাখালী, ঢাকা (পদাধিকার বলে)।
- উপদেষ্টা : শিক্ষক, একাডেমি উইং, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, মহাখালী, ঢাকা (এলামনাই এসোসিয়েশন কমিটি কর্তৃক মনোনীত)।
সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং অ্যালামনাই নেটওয়ার্ক সুসংগঠিত করার লক্ষ্যে নিম্নলিখিত সদস্যগণের সমন্বয়ে অনুমোদনকৃত কমিটি গঠন করা হলো:
| ক্রমিক | পদবি | সদস্যের নাম | ব্যাচ নম্বর |
|---|---|---|---|
| 1 | সভাপতি | মো. জহুরুল ইসলাম | L-1 |
| 2 | সিনিয়র সহ-সভাপতি | মোহাম্মদ রেজাউল করিম | L-1 |
| 3 | সহ-সভাপতি | আখতারুজ্জামান তালুকদার সবুজ | L-1 |
| 4 | সহ-সভাপতি | ওয়াসিম খান | L-1 |
| 5 | সহ-সভাপতি | রাশেদুর রহমান | L-1 |
| 6 | সহ-সভাপতি | মজিবুর রহমান উজ্জল রহমান | F-1 |
| 7 | সাধারণ সম্পাদক | রাজিবুল হাসান রাজা | L-2 |
| 8 | যুগ্ম সাধারণ সম্পাদক | তুষার সিংহ | L-2 |
| 9 | যুগ্ম সাধারণ সম্পাদক | আব্দুল্লা খান | F-1 |
| 10 | সাংগঠনিক সম্পাদক | মো হাসানুজ্জামান | L-3 |
| 11 | সাংগঠনিক সম্পাদক | মেহেদী হাসান রাব্বি | L-3 |
| 12 | কোষাধ্যক্ষ | মোহাম্মদ শফিউল আলম ফিরোজ | L-4 |
| 13 | দপ্তর সম্পাদক | আব্দুল্লাহ আল তাহসিন | L-3 |
| 14 | উপ-দপ্তর সম্পাদক | মাহমুদুর রহমান ইমন | L-4 |
| 15 | শিক্ষা ও গবেষণা সম্পাদক | মো শাহীন আলম | L-2 |
| 16 | সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক | সৈকত সরকার | L-3 |
| 17 | ধর্ম বিষয়ক সম্পাদক | আনোয়ার হোসেন | L-3 |
| 18 | প্রচার ও জনসংযোগ সম্পাদক | যুবায়ের হাসান সরকার | L-3 |
| 19 | নারী বিষয়ক সম্পাদক | ফেরদৌসি আক্তার | L-3 |
| 20 | কার্যনির্বাহী সদস্য | শিলা আক্তার | L-2 |
| 21 | কার্যনির্বাহী সদস্য | কেয়া পাপিয়া | L-2 |
| 22 | কার্যনির্বাহী সদস্য | তানিয়া আফরোজ | L-3 |
| 23 | কার্যনির্বাহী সদস্য | পৃথু চাকমা | L-3 |
| 24 | কার্যনির্বাহী সদস্য | আব্দুর রহমান দিপলু | L-4 |
| 25 | কার্যনির্বাহী সদস্য | জুনায়েদ আহমেদ | L-4 |
| 26 | কার্যনির্বাহী সদস্য | সালমুন সাজ্জাদ | F-1 |
| 27 | কার্যনির্বাহী সদস্য | কণা আক্তার | F-1 |
উক্ত কমিটি আগামী ২ (দুই) বছরের জন্য অনুমোদন করা হলো।
উক্ত কমিটি আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন করবে এবং সকল কার্যক্রম ও কমিটির মেয়াদ শেষে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটির কাছে দায়িত্ব ও সকল দাপ্তরিক, আর্থিক ও অন্যান্য নথি - তথ্য হস্তান্তর করবে।